রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

অবশেষে শুরু হচ্ছে মধুবালার বায়োপিক, নাম ভূমিকায় সারা অর্জুন

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, কালজয়ী অভিনেত্রী মধুবালার বায়োপিক নির্মিত হবে। নির্মাণে জসমিত কে রিন, প্রযোজনায় সঞ্জয়লীলা বানসালি। একাধিক অভিনেত্রীর নামও উঠে এসেছিল বিভিন্ন সময়ে। তবে সিনেমাটির কাজ আর শুরু হচ্ছিল না। অবশেষে খবর এলো, এই সেপ্টেম্বরেই নাকি শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং।

এই গানের শুটিং শেষেই বানসালির প্রডাকশন টিম কাজে লেগে পড়বে মধুবালার বায়োপিকের সেট নির্মাণে। সেই একই লোকেশনেই হবে সেট। ঘনিষ্ঠ সূত্রের খবর, সেপ্টেম্বরেই সব প্রস্তুতি গুছিয়ে শুটিং শুরু করবেন নির্মাতারা।

অবশ্য সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে মধুবালার জীবনের নানা দিক তুলে ধরবেন নির্মাতা।

এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ প্রায় শেষের পথে। এতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। এটিও বলিউডের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা। আগামী বছরের ২১ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর