রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

আন্দামানে এক রাতের আলাপে সঙ্গম কুবরা সেট

বিনোদন ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেমস’-এ কুকুর চরিত্রে অভিনয় করেই রাতরাতি পরিচিত পান অভিনেত্রী কুবরা সেট। অভিনয়ের পাশাপাশি লেখালিখিতেও তাঁর পরিচিতি। বছর তিনেক আগে নিজের আত্মজীবনী লেখেন কুবরা। সেখানেই স্বীকার করেন ৩০ বয়সে গর্ভপাত করাতে হয়েছিল তাঁকে। যদিও এই ঘটনা মানুষ হিসেবে তাঁকে শক্তিশালী করেছে। নিজের জীবনের সিদ্ধান্ত একা নেওয়ার ক্ষমতা তৈরি করেছে এই ঘটনা। কোনও অনুতাপ নেই অভিনেত্রীর।

২০১৩ সালে আন্দামান ঘুরতে যান অভিনেত্রী। সেখানেই স্কুবা ডাইভিং করেন। তার পর বেশ কয়েক পাত্র মদ্যপান করে এক বন্ধুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। তার দিন কয়েক বাদেই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। জানার পর কষ্ট হয়েছে, হতাশা বোধ হয়েছে। তবে সেই সময় মা হওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। তাই গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়। সেই পুরুষ তাঁর প্রেমিকও ছিলেন না। মাত্র এক রাতের আলাপ। তাই গোট বিষয়টিই তাঁকে একলা সামাল দিতে হয়। তিনি বলেন, ‘‘আমি সেই সময় খুব হতাশায় ডুবে গিয়েছিলাম। তবে একটা কথা বলতেই হবে, যা করেছি একা করেছি। কাউকে জানতে দিইনি। মানুষ হিসেবে বড্ড অপরাধবোধ হচ্ছিল কিন্তু আমার কিছু করার ছিল। সিদ্ধান্তটা কঠিন ছিল তেমন নয়। আবার সেই সময় খুব যে শক্ত মনে সিদ্ধান্ত নিতে পেরেছিলাম তা নয়। তবে সে দিনের নেওয়া সিদ্ধান্তই যেন মানুষ হিসেবে দৃঢ়চেতা করেছে আমাকে।’’


এই বিভাগের আরো খবর