সেই পোস্টে বিশেষ মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, লেখেন গভীর কথা। পোস্টের ক্যাপশনে পূজা চেরী লিখেছেন, ‘আমি কখনও জানতাম না, জন্মদিনের এই সারপ্রাইজ আমার হৃদয়কে এতটা গভীরভাবে স্পর্শ করবে। তুমি শুধু আমাকে অবাকই করোনি, আমাকে কতটা মূল্য দিয়ে ভালোবাসো, তার অনুভব করিয়েছো। আমার এই জন্মদিনে এই ছোট্ট বিষয়গুলো, মুহূর্তগুলো এমন এক অভিজ্ঞতা দিয়েছে, যা কখনো ভুলব না।
আবেগঘন ভাষায় তিনি আরও যোগ করেন, ‘কিছু মানুষ যেমন জীবনের সুন্দর একটি অংশ হতে পারে, তেমনি কিছু মুহূর্ত মনের বিশেষ অংশ হতে পারে। দুটো একই হয়ে থাকবে সবসময়; সবসময় তোমাকে ভালোবাসি। আর নিজেকে শুভজন্মদিন।’
পোস্টটি প্রকাশের সঙ্গেই তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা পূজাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন। তবে একাংশ তার জীবনের বিশেষ এই সঙ্গীকে নিয়ে জানতে উৎসুক হয়েছেন।
এর আগে বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে পূজা স্পষ্ট করে জানিয়েছিলেন, পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক হয়েছে এবং তিনি ইতোমধ্যে বাগদান সম্পন্ন করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে সব প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছিলেন। জীবনের নতুন ধাপে সঙ্গীর কাছ থেকে এমন ভালোবাসাময় সারপ্রাইজ পেয়ে পূজা ভীষণ উচ্ছ্বসিত, তা তার এই আয়োজনেই ফুটে উঠেছে।