তার কথায়, ‘আমার পক্ষে তো বোঝা সম্ভবই নয়, প্রতিটা মানুষ ঠিক কী চাইছেন। আমি শুধুমাত্র এমন কিছু তৈরি করতে পারি যা আমার পছন্দ, আপনি এইভাবে আপনার পছন্দগুলো সীমিত করেন। সিবিএফসি-ও সচেতন হয়ে ওঠে। ’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল সম্পর্কে পরেশ রাওয়ালের ভাষ্য, ‘আমি ভয় পাওয়ার মানুষ নই, ট্রলকারীদেরে আমি ভালোভাবে উত্তর দিতেও জানি।’ শেষে বলেন, ‘তারা আজ সোশ্যাল মিডিয়ায় দ্রুত যা ইচ্ছে লিখে দিতে পারে। যার কথা একসময় ঘরের লোকেরাও শুনত না, তাদের কথা নিয়ে যদি পৃথিবী আলোচনা করে, তাহলে তাদের তো ভালো লাগে।’