১৯৯৪ সালে সোহরাব-রুস্তম সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসা সফল হয়। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও গোটা দশেক সিনেমায় অভিনয় করেন।নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী। রূপালি পর্দার মতো জীবনও হয়ে ওঠে আলো ঝলমল। কিন্তু ধীরে ধীরে অভাব-অনটনে পড়েন তিনি। এক সময় শাহবাগে ফুলও বিক্রি করেছেন এই চিত্রনায়িকা। পরে বিগত সরকারের আমলে ২০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন।
একপর্যায়ে শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে করোনা কালে ঢাকা ছেড়ে নিজ উপজেলা শিবচরে ফিরে যান বনশ্রী। সেখানে ঘরবাড়ি না থাকায় প্রথমে ভাড়া ছিলেন। পরে নানান জায়গায় ঘুরে ঠাঁই মিলেছিল শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ২৯ নম্বর ঘরে। ছেলে মেহেদী হাসানকে নিয়ে আশ্রয় প্রকল্পে থাকতেন তিনি।