সুদিন যেন ফিরছেই না কুন্দ্রা পরিবারে। ৬০ কোটি টাকা প্রতারণাকাণ্ডে রাজ কুন্দ্রাকে তলব করেছিল মুম্বইয়ের অর্থনৈতিক অপরাধদমন কমিশনের কর্মকর্তারা। যদিও এর মাঝেই নিজের রেস্তরাঁর নতুন শাখা খুলেছেন স্ত্রী শিল্পা শেট্টী। এর পর কিছু দিন যেতে না যেতেই হাসপাতালে ছুটতে হল তারকাদম্পতিকে।
সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে হন্তদন্ত হয়ে ঢুকছেন শিল্পা। যদিও হাসপাতাল ছেড়ে বের হওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী রাজ। কী হল অভিনেত্রীর? জানা যাচ্ছে, অভিনেত্রী ঠিকই আছেন। কিন্তু, শিল্পার মা সুনন্দা শেট্টীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রীর মায়ের সঙ্গে থাকেন তাঁর ছোট বোন শমিতা শেট্টী। মায়ের অসুস্থতা প্রসঙ্গে অভিনেত্রীর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
