রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

কান সৈকতে জাহ্নবী কাপুরকান সৈকতে জাহ্নবী কাপুরডেডলাইন হলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ‘হোমবাউন্ড’-এর স্ক্রিপ্ট দ্বারা তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। স্ক্রিপ্ট পড়েই তিনি সিদ্ধান্ত নেন, এই সিনেমাটি তাকে যেকোনও উপায়ে হোক করতেই হবে। তিনি এটাও জানিয়েছেন যে, নীরজের সঙ্গে কাজ করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কারণ, তিনি বিশ্বাস করেন, নীরজ ভারতের অন্যতম একজন সেরা পরিচালক।

‘ধড়ক’ অভিনেত্রী মনে করেন যে, নীরজের সেটে থাকা এবং তার দ্বারা পরিচালিত সিনেমার অংশ হওয়াই বিরাট এক সম্মানের বিষয়।জাহ্নবী কাপুরবলা প্রয়োজন, ‘হোমবাউন্ড’ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হয়েছিল। প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে এটি ৯ মিনিটের করতালি পেয়েছে। আন্তর্জাতিক সিনেমা বিশ্লেষকদের কাছ থেকে সিনেমার গল্প ও অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, জাহ্নবী কাপুর ছাড়াও এতে অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া প্রমুখ।করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র যৌথভাবে এই সিনেমাটি প্রযোজনা করেছেন। এটি সহ-প্রযোজনা করেছেন মারিজকে ডিসুজা এবং মেলিতা তোস্কান ডু প্লান্টিয়ার। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন মার্টিন স্করসেস।


এই বিভাগের আরো খবর