নতুন প্রেমিকাকে বিয়ে করেই ফেললেন আমির খান? মার্চ মাসে নিজের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমির। বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে কী ভাবে দেখা, কবে থেকে প্রেম, সব জানিয়েছিলেন অভিনেতা। পরিবারের সকলের সঙ্গে গৌরীর আলাপচারিতা পর্বও সারা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এ বার বললেন, গৌরীর সঙ্গে বিয়েটাও নাকি হয়ে গিয়েছে তাঁর।
২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।” অন্য দিকে গৌরী বলেছেন, “আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।”