সম্প্রতি এক সাক্ষাৎকারে বারিন্দর বলেন, ‘জয়া জি একজন সিনিয়র অভিনেত্রী এবং শ্রদ্ধেয় মানুষ। তিনি যেভাবে আমার সতীর্থদের আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করেছেন, তা সত্যিই দুঃখজনক। আমাদের শিক্ষিত হওয়া বা পোশাক নিয়ে কথা বলার অধিকার তার নেই। এই ঘটনায় আমরা ভীষণ কষ্ট পেয়েছি।’
উল্লেখ্য, গত ডিসেম্বরে একটি অনুষ্ঠানে ছবি তুলতে গেলে জয়া বচ্চন মেজাজ হারিয়ে বলেছিলেন, ‘এরা কারা? নোংরা জামাকাপড় পরে হাতে মোবাইল-ক্যামেরা নিয়ে চলে আসে। এদের কোনো শিক্ষাগত যোগ্যতা আছে?’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক তারকাই জয়ার এমন আচরণের সমালোচনা করেছেন। এমনকি পাপারাজ্জিরা এখন জয়া বচ্চনকে পুরোপুরি বয়কট করার পরিকল্পনাও করছেন বলে জানা গেছে।