রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ট্রাম্প ‘টোটাল কিলার : কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সরাসরি তার সঙ্গে ভারতের কোনও যোগ নেই। কিন্তু একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে পৃথিবীটা ছোট হয়ে গিয়েছে। এক দিকে যেমন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানের সংখ্যা বেড়েছে। তেমনই আম ভারতীয় নাগরিকেরও সচেতনতা এবং উৎসাহ বেড়েছে বিশ্ব রাজনীতি নিয়ে।

ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল থেকেই গণণা শুরু হয়ে গিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের। অনেকখানি এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাঁচ বছর আগে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখনই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সখ্য প্রকাশ পেয়েছিল।অন্য দিকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকায় হ্যারিসের জনপ্রিয়তা কম নয়। সে দেশের খ্যাতনামীদের একাংশ প্রথম থেকেই কমলার পক্ষ ছিলেন। বিশেষত মহিলারা। ইস্যুভিত্তিক ভোটে এ বার আমেরিকায় অভিবাসন নীতির পাশাপাশি গুরুত্ব পেয়েছে গর্ভপাতের অধিকারও। তাই মহিলাদের সমর্থন ছিল কমলার দিকে। সেখানে ভারতীয় অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত খোলাখুলি সমর্থন জানালেন ট্রাম্পকে। তাঁকে ‘টোটাল কিলার’-এর আখ্যা দিয়ে প্রশংসা কঙ্গনা। সমাজমাধ্যমে ট্রাম্পের ছবি ভাগ করে নিয়ে তিনি জানালেন এই মুহূর্তে আমেরিকায় থাকলে কী করতেন?


এই বিভাগের আরো খবর