
পরদিনই ফ্রিডা বিষয়টি পরিষ্কার করে জানান, ডলি গুরুতর অসুস্থ নন। তার ভাষায়, ‘আমি শুধু প্রার্থনার অনুরোধ জানিয়েছিলাম, কাউকে ভয় দেখাতে বা ব্যাপারটিকে বড় করে তুলতে চাইনি।’এদিকে ডলি পার্টনের ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়, গায়িকা কিডনি পাথরের সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার জন্য কিছু সময়ের বিশ্রাম প্রয়োজন। এ কারণেই তিনি লাস ভেগাসের ছয়টি শো স্থগিত করেছেন।

তবে ম্যানেজমেন্ট ও পরিবারের ব্যাখ্যার পর পরিস্থিতি অনেকটা পরিষ্কার হয়েছে। ডলি জানিয়েছেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না; বরং সুস্থ হয়ে দ্রুতই মঞ্চে ফিরতে চান।