শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন মন্দাকিনি

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড অভিনেত্রী মন্দাকিনির সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একটি ছবি বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে। ছবিটি প্রকাশ্যে আসার পর তাকে ঘিরে নানা জল্পনা ও বিতর্ক তৈরি হয়। এবার সেই বিতর্কিত ছবি নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে মন্দাকিনি জানান, সেই ছবিকে কেন্দ্র করে চলা জল্পনা-কল্পনার ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে নির্দিষ্ট করে কাউকে এ এড়িয়ে চলার সুযোগও তৎকালীন সময়ে তার কাছে ছিল না।

রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা ময়লি’ সিনেমার মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দাকিনির। ছবিটির অভাবনীয় সাফল্য রাতারাতি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘রাজ কাপুরের কাজের ধরন এতই পরিশীলিত ছিল যে তাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকত না। মনে হতো পরিবারেরই একজন অভিভাবক নির্দেশনা দিচ্ছেন। সেখানে কোনো অশোভন অনুভূতি ছিল না। গঙ্গা চরিত্রটিকে কলঙ্কিত করার যে মূল গল্প ছিল, পরিচ্ছন্ন নির্মাণের কারণে পর্দায় তার বিন্দুমাত্র ছাপ পড়েনি।’

উল্লেখ্য, ষাটটিরও বেশি বলিউড সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী তার ক্যারিয়ারে অনিল কাপুর, মিথুন চক্রবর্তী ও গোবিন্দার মতো প্রথম সারির নায়কদের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।


এই বিভাগের আরো খবর