রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

‘নারীর পোশাক নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে’

বিনোদন ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাখী। দিন কয়েক পরই উদযাপিত হবে এটি। এ উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। কিন্তু সেটা প্রকাশ্যে আসার পর থেকে তার পরনের পোশাক নিয়ে চলছে জোর বিতর্ক। বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, অন্তর্বাসের মতো বিশেষ একটি পোশাক পরে ভাইকে রাখী পরিয়ে দিচ্ছেন অভিনেত্রী। এতে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। কদিন ধরে নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এমনকি শোবিজের লোকজনও বিষয়টি নিয়ে কথা বলছেন।

বিতর্কিত বিজ্ঞাপনচিত্রে কৃতি স্যানন

পোশাক নিয়ে বিতর্কের বিপরীতে কৃতির পাল্টা প্রশ্ন, ‘নারী কী পোশাক পরবে, সেটা নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে? বছরের পর বছর ধরে এথনিক ফ্যাশন বদলেছে, কিন্তু এখনও একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তার পোশাক দিয়েই মাপা হয়! মনে রাখবেন, সংস্কৃতি ও ঐতিহ্য নারীর হৃদয়ে, তার পোশাকের নেকলাইনে (গলার ডিজাইন) নয়।’


এই বিভাগের আরো খবর