রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

পুকুরে কাচের বাড়ি বানাবেন পরী!

বিনোদন ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সব ছাপিয়ে পরীমনির সাম্প্রতিক ঈদগুলো কাটে নানাবাড়িতে। যেমনটা কেটেছে এবারও। প্রায় প্রতিদিনই গ্রামের নানান চিত্র উঠে আসে পরীর ছবি ও ভিডিওতে। যেখান থেকে অভিনব এক নতুন উদ্যোগের কথা জানা গেলো এবার। পরী জানান, শিগগিরই নানাবাড়ির ছোট্ট পুকুরটাতে তিনি গড়ে তুলবেন আস্ত একটা কাচের বাড়ি! যে পুকুরটার সঙ্গে জড়িয়ে আছে পরীর শৈশব। সেই পুকুরে ডুবসাঁতার দিতে দিতেই কাচের বাড়ি গড়ার তথ্যটি জানালেন পরী।

পরীর এমন ঘোষণায় তার ফেসবুক অনুরাগীরা মোটামুটি গবেষণায় নেমে পড়েছেন। কারণ, পুকুরের উপর কাচের বাড়ি বানানোর আইডিয়া একেবারেই নতুন মনে করছেন তারা। যেন সেই বাড়িটি দেখার জন্য তর সইছে না পরীপ্রিয়দের।

পরীমনিপরীমনিপরী এখন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তান নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। আদালতে হাজিরা দেয়ার বাইরে সিনেমার নতুন কোনও খবরে আপাতত নেই তিনি।


এই বিভাগের আরো খবর