
পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ‘ভয়াল’ ছবি দেখার আহ্বান জানিয়ে বললেন, ‘‘ভয়াল’ গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকেই।







