বলিপাড়ায় জল্পনা, ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন বিচ্ছেদের পথে হাঁটছেন। চলতি বছরে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে এই জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়েতে পৃথক ভাবে প্রবেশ করেছিলেন দম্পতি। এমনকি, কিছু দিন আগে ঐশ্বর্যার জন্মদিনেও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনও শুভেচ্ছা বার্তা। আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে।
গত ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছে এই সংস্থা। তাই সেই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিষেক। ভিডিয়োয় অভিনেতা বলেছেন, “ধন্যবাদ। ১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার হয়ে গিয়েছ। এই দিনটা আমাদের ও আরাধ্যার জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।”
এই ভিডিয়ো স্পষ্ট করে দিয়েছে, আরাধ্যার জন্মদিন অর্থাৎ ১৬ নভেম্বরে একসঙ্গেই ছিলেন অভিষেক ও ঐশ্বর্যা। তা হলে কি সব ঠিকই রয়েছে বচ্চন দম্পতির মধ্যে? বৃথাই জল্পনা চলছে? প্রশ্ন উঠছে নেটপাড়ায়।