গত কয়েক বছর ধরে হলিউড অভিনেতা ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির আইনি লড়াই সংবাদের শিরোনামে থেকেছে। তবে এ বারে আইনি লড়াইয়ে ইতি টানলেন দম্পতি। প্রায় ৮ বছর পর অবশেষে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর আইনজীবী এই খবর নিশ্চিত করেছেন।