শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে থারুর লিখেছেন, আইনের কোন বিধানের আওতায় সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে তা সম্পূর্ণ অস্পষ্ট, তবে সম্মেলনটি আগামীকাল শেষ হয়ে যাওয়ায় এটি যে আর ফেরানো সম্ভব নয়, তা স্পষ্ট। কী লজ্জার বিষয় যে একটি গর্বিত গণতন্ত্র এতটাই নিরাপত্তাহীন হয়ে পড়েছে যে সমালোচনামূলক হতে পারে এমন যেকোনও কণ্ঠস্বরকেই রোধ করতে হচ্ছে!

এর দুই দিন আগে নরওয়ের সাংবাদিক হেলে লিং সভেনসেন অভিযোগ করেছিলেন, অসলোতে ভারতীয় দূতাবাস বিমানবন্দরে রওনা হওয়ার ১০ মিনিট আগে তাকে ভারত সফরে না যেতে বলে এবং ভিসা বাতিল করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেছিলেন, রাজনৈতিক ছাড়পত্র ও ভিসা পাওয়া সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর মহলের নির্দেশে আমার ভিসা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে অসলোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব না দেওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন দাগসাভিসেন পত্রিকার এই সাংবাদিক।

তবে সভেনসেনের অভিযোগের বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাস এখনও কোনও মন্তব্য করেনি। অন্যদিকে, সম্মেলনের আয়োজকেরা জানান, প্রায় ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন এবং রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী সম্মেলনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা মনোযোগ দিচ্ছেন।


এই বিভাগের আরো খবর