বলিউডের দুই তারকা ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় বলিপাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিনেত্রী দীপিকা পাডুকোন যেন প্রায় প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে চলেছেন।

এবার তার নাম জড়িয়েছে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত একটি পৌরাণিক মহাকাব্যিক ছবির সঙ্গে।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, পরিচালক অমর কৌশিকের ড্রিম প্রজেক্ট ‘মহাবতার’-এর কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য নাকি দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে।