রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

মালদ্বীপে ম্যাচিং লুকে মিম

বিনোদন ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে। বেশ কিছুদিন ধরেই মালদ্বীপে অবস্থান করছেন এই নায়িকা। মূলত অবকাশ যাপনেই নিয়মিত সফরে যান তিনি; এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকেন তার স্বামী সনি পোদ্দার। এবারও তার ব্যতিক্রম হয়নি; মালদ্বীপ সফরে এবারও স্বামীকে ভ্রমণসঙ্গী করলেন মিম। 

দিন কয়েক ধরে ধারাবাহিকভাবে নিজের মালদ্বীপ ভ্রমণের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে মেলে ধরছিলেন মিম। এবার ধরা দিলেন নিজের স্বামীর সঙ্গে। একগুচ্ছ ছবি প্রকাশ করে নেটিজেন থেকে শুরু করে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই নায়িকা।বৃহস্পতিবার দুপুরের দিকে প্রকাশিত ছবিতে দেখা যায়, মালদ্বীপের প্রকৃতি আর সবুজে ঘেরা এক বিলাসবহুল রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছেন এই তারকা দম্পতি। ছবির মূল আকর্ষণে ছিলো তাদের এই ম্যাচিং লুক।

মালদ্বীপে ম্যাচিং লুকে মিম


এই বিভাগের আরো খবর