ঘটনাটি মেট্রো কর্তৃপক্ষের নজরে আসে; এরপর তাদের অফিশিয়াল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে বরুণকে ট্যাগ করে তারা। সেখানে একটি নিরাপত্তা নির্দেশিকা জারি করে বলা হয়, এই ভিডিওর সঙ্গে আপনার অ্যাকশন সিনেমার মতো একটি সতর্কবার্তা থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোতে এটি করবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঠিক আছে, কিন্তু হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়।

রুণ ধাওয়ান বর্তমানে তার মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘বর্ডার টু’-এর সাফল্য উদযাপন করছেন। অনুরাগ সিং পরিচালিত এই সিনেমাটি ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে বরুণের পাশাপাশি সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি অভিনয় করেছেন।