
এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী। প্রকাশিত ছবিতে জয়াকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে।
এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর লাস্যময়ী লুকের ভূয়সী প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আপনার বয়স অনুযায়ী সৌন্দর্য ধরে রাখার রহস্য জানতে চাই আপু।’ আরেক অনুরাগী লিখেছেন, ‘আপনার সৌন্দর্য, আপনার স্টাইল এবং আপনার মোহনীয়তা প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই।’