বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর কলা হাটে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন কাউছার ইমাম ও তার ৬ বছরের শিশু সন্তান রেদোয়ান হোসেন। এদিকে ঘটনার পর ক্ষুব্ধ জনতা জব্দ ট্রাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শিকার বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির দিকে যাবার সময় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে দুজন মারা গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার কে গ্রেফতারে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই বিভাগের আরো খবর