রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

রাত ৩টেয় পুরুষের ‘হানা’! উর্ফী বললেন, খুব ভয় লাগছে’

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

উর্ফী জানিয়েছেন, মুম্বইয়ের আবাসনে মধ্যরাতে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তিনি। আবাসনের পুরুষেরা তাঁর বাড়ির ‘কলিং বেল’ অনবরত বাজাতে থাকেন। রাত সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে।ভোরবেলা থানায় যেতে হয় উর্ফী জাভেদকে। নেটপ্রভাবী নিজেই জানান, তিনি সন্ত্রস্ত হয়ে রয়েছেন। মধ্যরাতে নাকি তাঁর বাড়ির দরজায় কয়েক জন একনাগাড়ে কড়া নেড়েছেন। নিজেই সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন উর্ফী।

উর্ফী জানিয়েছেন, মুম্বইয়ের আবাসনে মধ্যরাতে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তিনি। নেটপ্রভাবীর অভিযোগ, আবাসনের পুরুষেরা তাঁর বাড়ির ‘কলিং বেল’ অনবরত বাজাতে থাকেন। সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। এক ব্যক্তি নাকি বাইরে ঠায় দাঁড়িয়েছিলেন এবং দরজা খুলে দেওয়ার জন্য জোর করছিলেন। তাঁর সঙ্গে আর এক ব্যক্তি-ও এক কোণে লুকিয়ে ছিলেন বলে অভিযোগ। পুরো ঘটনায় বাক্‌রুদ্ধ হয়ে যান উর্ফী।
অভিযুক্তেরা সিসিটিভি ফুটেজ জোগা়ড় করে তা মুছে দেওয়ারও চেষ্টা করেছেন বলেও দাবি করেছেন উর্ফী। তিনি সমাজমাধ্যমের পোস্টে লিখেছেন, “রাত ৩টের সময়ে এসে কোনও মেয়েকে দরজা খুলতে বললে ভয় লাগবেই। দরজা খুলতে রাজি না হওয়ার পরেও ঠায় দাঁড়িয়ে থাকলে আরও ভয় লাগবে। মেয়েরা যখন একা থাকে, তখন এই পরিস্থিতিগুলো আরও ভয়ানক হয়ে ওঠে। আমি তাই এই অবস্থায় একদমই নিরাপদ বোধ করছি না।” ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর