বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দায়। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। পরিচালনা করবেন এমএইচ খোকন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে প্রযোজকদের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে।

আজমেরী হক বাঁধন

সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত হবে ‘লজ্জা’। এর গল্প লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ নিজেই। আর প্রধান চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে বাঁধন ও ফারিয়াকে। সংশ্লিষ্টরা জানান, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

এদিকে বাঁধন বর্তমানে রয়েছেন দেশের বাইরে, ইতালিতে। বিখ্যাত ভেনিস উৎসবে লড়ছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সে অধ্যায় শেষ করে দেশে ফিরেই তিনি যোগ দেবেন ‘লজ্জা’র শুটিংয়ে।

নুসরাত ফারিয়া


এই বিভাগের আরো খবর