রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শাকিব খানের ‘জিল্লু’ এবার সিয়ামের সঙ্গে

বিনোদন ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। দর্শকের মুখে তখন একটাই নাম—জিল্লু।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। সাদা একটি ঘর—মেঝেজুড়ে রক্তের ছোপ। মাঝখানে রক্তভর্তি বাথটাব, তাতে নিথর পড়ে থাকা একটি বাঘ। বাথটাবের পাশে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, পরনে সাদা স্যুট। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। মৃত বাঘটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার মুহূর্তে তার চোখে ধরা পড়ে ধ্বংস আর বিষাদের মিশেল। দাঁতে চেপে ধরা একটি গোলাপ যেন পুরো দৃশ্যটিকে আরও রহস্যময় করে তোলে।

সব মিলিয়ে স্পষ্ট—‘রাক্ষস’ কোনও প্রচলিত ধারার সিনেমা নয়। ভিজ্যুয়াল ভাষাতেই নির্মাতা ইঙ্গিত দিয়েছেন এক তীব্র, সহিংস ও মানসিক দ্বন্দ্বে ভরা কাহিনির।

এই ছবিতে সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ইতোমধ্যে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় হয়েছে ছবির কিছু অংশের শুটিং। পরিকল্পনা রয়েছে আসন্ন ঈদে ছবিটি মুক্তির।

‘জিল্লু’র পর এবার শ্যাম ভট্টাচার্যের নতুন চমক কতটা আলোড়ন তোলে—সেদিকেই এখন তাকিয়ে দর্শক।


এই বিভাগের আরো খবর