এ বিষয়ে সাবিলা বলেন, ‘যারা বড় পর্দায় কাজ করতে চান, তাদের সকলেরই স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার। আমারও ছিল। হয়তো আগে নাম উল্লেখ করিনি। কিন্তু আমি এটাই চেয়েছি।’
তিনি এরপর বলেন, ‘আমি এর আগেও বলেছি, আমি যখন বড় পর্দায় কাজ করবো, আমি এমন একটি সিনেমা দিয়ে কাজ করা শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। আমি ফিল করি, আমি খুবই লাকি। কারণ, প্রথমেই এমন এক বিশাল অ্যারেজমেন্টের সিনেমায় কাজ করতে পারছি।’
কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন, ‘আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষকরে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিল আমার চরিত্র নিয়ে ভাবার।’শাকিব খান ও সাবিলা নূরউল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।








