‘বুলবুল’, ‘কলা’-তে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন। তবে ‘অ্যানিম্যাল’-এ রণবীর কপূরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয়ের পর থেকেই রাতারাতি চর্চায় উঠে আসেন তৃপ্তি ডিমরি। তার পর ‘ব্যাড নিউজ়’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নে নজর কাড়েন। সর্বোপরি ‘জাতীয় ক্রাশ’-এর তকমা পান অভিনেত্রী। এ বার আরও একটি পালক জুড়ল তৃপ্তির মুকুটে।

শোভিতার পরেই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বর্যা রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী তথা নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভট্ট ও দশম স্থানে রয়েছেন প্রভাস।