ভুয়ো খবর ছড়াল সলমন খানের নামে। ভাইজানের নাম করে নাকি বিক্রি হচ্ছে শ’য়ে শ’য়ে টিকিট। কিন্তু, এর সঙ্গে সলমনের কোনও যোগ নেই। সাবধান করলেন অভিনেতার আপ্তসহায়ক জর্ডি পটেল। খবর ছড়ায়, আগামী ৫ অক্টোবর আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছেন সলমন। এই অনুষ্ঠানের নাম করেই নাকি শুরু হয় টিকিট কেনাবেচা।