যে গতিতে ছুটছে তাতে এর শেষ কোথায় এখনই বলা মুশকিল। তবে অনেকেই মনে করছেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, ১৪ জুলাই মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘ওয়ার ২’ এবং ‘কুলি’ থামিয়ে দিতে পারে ‘সাইয়ারা’র গতি।
‘
সাইয়ারা’ সিনেমায় আহান পান্ডে ও অনীত পাড্ডা
বলা প্রয়োজন, ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। এই সিনেমা মুক্তির এক সপ্তাহ পর, অশ্বিন কুমার পরিচালিত অ্যানিমেটেড পৌরাণিক অ্যাকশন ছবি ‘মহাবতার নরসিঙ্ঘ’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম সপ্তাহে, ছবিটি ৪৪.৭৫ কোটি রুপি আয় করে। দ্বিতীয় সপ্তাহে, সংগ্রহ ৭৩.৪ কোটি রুপিতে পৌঁছেছে।
দুই সপ্তাহ ধরে ‘সাইয়ারা’ বক্স অফিসে অবাধ ব্যবসা করেছে। এমনকি কোনও বড় হিন্দি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি
‘কুলি’ সিনেমার পোস্টারে রজনীকান্তআরও বলা প্রয়োজন, লোকেশ কানাগরাজ পরিচালিত সিনেমা ‘কুলি’ দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের ক্যারিয়ারের ১৭১তম ছবি। এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ প্রমুখ। এছাড়া এখানে আমির খান একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
‘ওয়ার ২’ সিনেমার পোস্টারে জুনিয়র এনটিআর ও ঋতিক রোশনঅন্যদিকে, ‘ওয়ার ২’ সিনেমাতে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে। এই সিনেমায় আরও আছেন কিয়ারা আদভানি। অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ হলো ২০১৯ সালের একই নামের ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল।
এখন দেখার বিষয়, ‘কুলি’ এবং ‘ওয়ার ২’-এর আগমনের সাথে সাথে, ‘সাইয়ারা’ কি তার গতি ধরে রাখতে পারে নাকি এর দ্বৈরথ থেমে যায়।







