রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সালমানের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেতা

বিনোদন ডেস্ক :
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

এবার আইনি বিপাকে পড়েছেন বলিউড তারকা সালমান খান। একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে নায়কের বিরুদ্ধে। ভারতের রাজস্থানের কোটার এক সুরক্ষা আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সেই সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। এই অভিযোগ করেছেন রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি। তার দাবি, রাজশ্রী পান মশলার বিজ্ঞাপনটি ক্রেতাদের বিভ্রান্ত করছে। বিজ্ঞাপনে ‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো পান মশলা’ উল্লেখ করা হলেও সাধারণ ক্রেতার প্যাকেটে ব্যবহৃত কেশরের পরিমাণ বাস্তবসম্মত নয়।ইন্দরমোহন সিং হানি বলেছেন, বিজ্ঞাপনের মাধ্যমে যুবসমাজ প্রলুব্ধ হচ্ছে। তারা মনে করছে কেশরযুক্ত এলাচ ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 


এই বিভাগের আরো খবর