এ নিয়ে বিভ্রান্তি দূর করতে ম্রুণাল তখন বলেছিলেন, “ধানুশ ‘সন অব সর্দার ২’-এর ইভেন্টে এসেছিলেন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কিছু নেই। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগণ।”

ম্রুণাল ঠাকুরনিউজ ১৮-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণী ছবিতে কাজ করতে গিয়েই ধানুশের সঙ্গে ম্রুণালের ঘনিষ্ঠতা বাড়ে। ওই প্রতিবেদনে এক ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘হ্যাঁ, এটা সত্যি যে তারা ডেট করছেন। তবে সম্পর্কটা এখনও নতুন, তাই প্রকাশ্যে বা মিডিয়ার সামনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই। তবু একসঙ্গে বাইরে যেতে বা ক্যামেরায় ধরা পড়তে তারা অস্বস্তি বোধ করছেন না। বন্ধুদের অনেকেই তাদের এই সম্পর্ককে সমর্থন করছেন। কারণ মূল্যবোধ, পছন্দ ও চিন্তাভাবনার দিক থেকে তারা নিজেদের মধ্যে বেশ মিল খুঁজে পান।’
এছাড়া ম্রুণাল ঠাকুর ইনস্টাগ্রামে ধানুশের দুই বোনকে ফলো করায় গুঞ্জনে আরও জোর পায়।বলা দরকার, ধানুশ দীর্ঘ ১৮ বছর বিবাহিত ছিলেন পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্ত-এর সঙ্গে। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান লিঙ্গা ও যাত্রা।অন্যদিকে, অতীতে ম্রুণাল ঠাকুরের নাম জড়িয়েছিল গায়ক-র্যাপার বাদশাহ-এর সঙ্গে!








