৩০-এ পা দিলেন অভিনেত্রী সারা আলি খান। অমৃতা সিংহের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর করিনা কপূরকে বিয়ে করেন সইফ আলি খান। নেই নেই করে এক দশকের বেশি সময় পার করে ফেলেছে সইফ-করিনা দাম্পত্য। তাঁদের দুই সন্তানও রয়েছে। সারার তুলনায় ২০ বছরের বেশি ছোট তাঁর সৎভাইয়েরা। করিনা-সারার সম্পর্কও বন্ধুর মতো। ছোটবেলায় সিনেমার পর্দায় করিনাকে দেখেই ভালবেসে ফেলেছিলেন সারা। সেই করিনাই এখন তাঁর সৎমা। করিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন, কারণ তাঁদের মা রয়েছে। তাঁরা অনেক বেশি বন্ধু।