কাজ, প্রেম, বিয়ে। এই নিয়ে জমজমাট টেলিপাড়া! এক মাস আগেই ছোট পর্দার দুনিয়া সরগরম ছিল আদৃত রায়-কৌশাম্বী চক্রবর্তীর বিয়ে নিয়ে। সেই আঁচ জুড়নোর আগেই ফের বিয়ের গুঞ্জন। এ বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা মিত্র। ধারাবাহিক ‘খড়কুটো’র দৌলতে যিনি ‘চিনি’ নামে খ্যাত। চিনির মতোই বিয়ের মিষ্টি খবর ছড়িয়েছে তাঁকে ঘিরে। অক্টোবরের প্রথমেই অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে আশীর্বাদ, বাগদান ও আইনি বিয়ে সারবেন অভিনেত্রী।
