পরিচালক জানিয়েছেন, অভিনেত্রী নাকি তাকে মেসেজ করেছে এই বলে যে, ‘ভাই, প্লিজ সেভ মি।’ নির্মাতা এটাও জানিয়েছেন, আপাতত দেশে এ সিনেমা মুক্তির কোনও পরিকল্পনা তাদের নেই।
বলা প্রয়োজন, ‘বাঙালি বিলাস’ ছবিটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে গড়ে তুলেছে এক জটিল কিন্তু গভীরভাবে সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা।
‘বাঙালি বিলাস’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন। যিনি ভারতীয় নির্মাতা কিউ-এর ‘গাণ্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। এছাড়াও এবাদুরের এই সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালামসহ অনেকে।
উল্লেখ্য, সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। এটি সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। ছবিটির শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।







