সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানায়।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার সময় দ্রুতগতির একটি ধূসর বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে গাড়িতে থাকা আরও তিন যাত্রী সৌভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যান।


এই বিভাগের আরো খবর