সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করার পর থেকে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এর আগেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু ‘অ্যানিম্যাল’-এ অভিনয় করে আলাদা করে পরিচিতি পেয়েছেন। যদিও অভিনেত্রী মনে করেন, বঙ্গার এ ছবির থেকেও তাঁর কাছে বেশি ‘চ্যালেঞ্জিং’ ছিল ‘বুলবুল’।
রণবীর কপূরের সঙ্গে ‘অ্যানিম্যাল’-এ একটি শয্যাদৃশ্য ছিল তৃপ্তির। পরিবার এই দৃশ্য কী ভাবে গ্রহণ করেছিল সেই প্রশ্নে তৃপ্তি বলেছিলেন, “আমার বাবা-মা একটু অবাক হয়েছিলেন। আমরা আসলে এমন কিছু ছবির পর্দায় দেখিনি। আর সেটাই আমি করেছি। যদিও ওঁরা আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি।”
উল্লেখ্য, এই মুহূর্তে তৃপ্তি তাঁর আসন্ন ছবি ‘ব্যাড নিউজ়’-এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ জুলাই।