রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে অভিনেত্রী

বিনোদন ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া। প্রায়ই উগ্র পোশাক, বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় এসেছেন তিনি। এবার এই অভিনেত্রী সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের কারণে সৃষ্ট শারীরিক জটিলতা নিয়ে ভুগছেন বলে জানা গেল।মূলত, বক্ষস্থলের আকার বৃদ্ধি করার জন্য অস্ত্রোপচার করেছিলেন তিনি; যার ফলে বড় বিপদের মুখে অভিনেত্রী, ছুটছেন হাসপাতালে।

ভারতীয় গণমাধ্যমে খবর, এই অভিনেত্রীর পিঠে, ঘাড়ে ও কাঁধে তীব্র ব্যথা অনুভব করায় তিনি ফের হাসপাতালে ছোটেন, সেখানে গিয়ে অস্ত্রোপচার করে কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে অভিনেত্রী


এই বিভাগের আরো খবর