শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মন্ত্রণালয় অনুমতিপত্রের তোয়াক্কা না করে আতিফ আসলামের কনসার্টে হুট করে ভেন্যু পরিবর্তন, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং বিদেশি শিল্পীদের ঝুঁকিতে ফেলার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ‘ইভেন্ট সাজাই’ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইসরাত জাহান। চিঠিতে উল্লেখ করা হয়, রাজধানীর খিলক্ষেতস্থ পূর্বাচল এক্সপ্রেসওয়ের ‘ক্রিকেটার্স একাডেমি’ ভেন্যুতে গত ২৪ জুলাই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্থাটিকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠানটি কোনো প্রকার পূর্বানুমোদন ছাড়াই স্বঘোষিতভাবে অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন করে।

একই সঙ্গে ন্যূনতম নাগরিক সুবিধার ঘাটতি ও নিরাপত্তা ব্যবস্থার অনুপস্থিতি নিয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যা নিয়ে পরবর্তীতে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক নেতিবাচক সমালোচনা দেখা যায়।

চিঠিটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর