রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি

বিনোদন ডেস্ক :
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীর। এখনকার সময়ের তারকাদের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করেন না তিনি। তবে তার কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল না থাকলেও রয়েছে অসংখ্য সক্রিয় ভুয়া আইডি ও ফ্যান গ্রুপ। আর বিষয়টি নিয়ে খোলাখুলি সতর্ক করেছেন তার মেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী আছে। কিন্তু এই পেজের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আঁখি।সম্প্রতি নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।’
আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি


এই বিভাগের আরো খবর