শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা?

বিনোদন ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনয় দেখার অপেক্ষায় প্রহর গুনছে সিনেমাপ্রেমীরা। পরিচালক অ্যাটলির আগামী বিগ বাজেটের ছবি ‘রাকা’ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বিনোদন পাড়ায় ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন। প্রশ্ন ওঠে মা হতে যাওয়ার কারণে কি আল্লু অর্জুনের সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন দীপিকা? 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ছবির পরিকল্পনা মোটেও বদলায়নি। তাদের ভাষ্যমতে, ‘সবকিছু আগের পরিকল্পনা মাফিক চলছে। দীপিকা পাড়ুকোন ‘রাকা’ ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন। তার থাকা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।’

উল্লেখ্য, সান পিকচার্সের প্রযোজনায় ‘রাকা’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৭ সালে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত তার প্রথম লুক ইতোমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ন্যাড়া মাথার এক বিধ্বংসী লুকে পর্দার ‘পুষ্পা’কে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। আর সেখানে দীপিকার উপস্থিতি ছবিটিতে যোগ করবে এক অনন্য মাত্রা।


এই বিভাগের আরো খবর