সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইরানে নতুন হামলা থেকে বিরত থাকতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের বলেছেন, যদি ইরান এবং হুথিদের পক্ষ থেকে নতুন করে কোনো উস্কানি না আসে তাহলে তিনি হামলা চালাবেন না। আজ শনিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প এখন উত্তেজনা বৃদ্ধির বদলে যুদ্ধ থামানোর বিকল্পকে বেছে নিচ্ছেন। তবে দেশটির বর্তমান ও সাবেক একাধিক নেতা বলেছেন, অজনপ্রিয় এ যুদ্ধ কীভাবে শেষ করবেন এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে নিয়ে যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।রয়টার্স বলেছে, নিজের উপদেষ্টাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পর ট্রাম্প বলেছেন, তিনি হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করছেন।


এই বিভাগের আরো খবর