সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অভিনেত্রীর ভাষ্য, ‘সিনেমাজগতে কেউ আমাদের কোনও কিছু করতে বাধ্য করে না। আমাদের (নায়িকা) সম্মতি ছাড়া কেউ কিছু করাতে পারে না। কোনও দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলে সেটা জানানো উচিত। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন।’

ইনিয়া আরও মনে করেন, কোনও বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই নিজের সীমারেখা আগে থেকেই পরিষ্কার করা জরুরি।

সাক্ষাৎকারে নিজের বাবার দেওয়া একটি পরামর্শের কথাও জানিয়েছেন ইনিয়া। ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে তার বাবা ঘরের উদাহরণ দিতেন। ইনিয়া জানান, তার বাবা সব সময় বলতেন, নিজের ঘর ব্যক্তিগত জায়গা। কেউ সেখানে ঢুকতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে তাকেই। সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’। ছবিটিতে অভিনয় করেছেন ইনিয়াও। ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।  টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে


এই বিভাগের আরো খবর