সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পুলিশ জানায়, শবনম পশ্চিম দিল্লিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের শোরুমে কাজ করতেন। অভিযুক্ত সূরজের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। একসময় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও কয়েক মাস ধরে সেই সম্পর্কে অবনতি ঘটে। তদন্তকারীদের ধারণা, সম্পর্কের এই টানাপোড়েন থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর দিল্লি থেকে পালানোর চেষ্টা করছিলেন সূরজ। তবে প্রযুক্তিগত নজরদারি ও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিস্তারিত জানতে শোরুমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সময় অভিযুক্তের গতিবিধি এবং শোরুম থেকে পালানোর পথ শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ বলছে, একতরফা ভালোবাসা, ব্যক্তিগত বিরোধসহ হত্যাকাণ্ডের সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে। সূত্র: এনডিটিভি


এই বিভাগের আরো খবর