উমাইরা আহমেদের গল্প এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ নাটকে নামীর খান ও শাহরিয়ার মুনাওয়ারের বিপরীতে ‘জারিয়াব’ চরিত্রে অভিনয় করছেন দুরফিশান। নাটকে তার চরিত্রটি এক বিত্তশালী পরিবারের তরুণীর, যে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ সময় ইংরেজিতে কথা বলে।
এ বার্তার মাধ্যমে সমালোচকদের কথা কানে না তুলে দুরফিশানকে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও ‘দার-ই-নিজাত’ নাটকটি বর্তমানে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলছে, তবে দুরফিশানের চরিত্র ও সংলাপ বলার ধরন নিয়ে দর্শকদের মতামত স্পষ্ট দুই ভাগে বিভক্ত। সব সমালোচনা পেরিয়ে সহকর্মীদের এমন সংহতি এখন ড্রামা লাভারদের আলোচনার কেন্দ্রে।









