মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

একটাও গালাগাল নেই, খুব অস্থির লাগছে: স্বস্তিকা মুখার্জি

বিনোদন ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বছরজুড়েই আলোচনায় থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কারণ বিতর্ক তার নিত্যসঙ্গী। কখনো স্পষ্ট বক্তব্য, কখনো সাহসী দৃশ্যে অভিনয় কিংবা খোলামেলা পোশাক পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।

নিজের শর্তে বাঁচেন স্বস্তিকা। তাকে নিয়ে হাজারো সমালোচনা-বিতর্ক তৈরি হলেও বিন্দাস জীবনযাপন করেন এই অভিনেত্রী। সোশ্যল মিডিয়ায় সরব থাকার কারণে নিজের ভাবনার কথা এ মাধ্যমে শেয়ার করেন। আর সেখানে নেটিজেনদের আক্রমণের শিকার হন। হঠাৎ তাকে কেউ গালাগাল দেয়নি। আর তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

স্বস্তিকা মুখার্জি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এতকিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এতকিছু জানে আমার ব্যাপারে, যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।’

নেটিজেনদের কটাক্ষ করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে, মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’


এই বিভাগের আরো খবর