শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রক্টর মাহবুবুর রহমান বলেন, আমি বিকাল পর্যন্ত হাসপাতালে অবস্থান করছিলাম। রাতে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে চেসিকে মৃত ঘোষণা করেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে যান চেসি ও আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন তারা। দুর্গাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান চেসি।

এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে। মঙ্গলবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরো খবর