শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

রাজশাহীর কাটাখালীতে বাড়ির মেঝের টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন গোডাউনে মজুত রাখা হয়েছিল মাদক। সেখান থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের বাড়ি থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪)। তাদের দুজনের বাড়িই রাজশাহীর কাটাখালী থানার এমাদপুর গ্রামে। পুলিশের দাবি, তাদের দুজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বাড়িতে তল্লাশি চালিয়ে মেঝের টাইলসের নিচে ড্রাম দিয়ে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন গোডাউন খুঁজে পান পুলিশ সদস্যরা। সেখানে ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরো খবর