রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

এ বার ছাদের অংশ ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বলিউডে একের পর এক অঘটন ঘটেই চলেছে। নতুন বছর শুরু হতে না হতেই তারকাদের জীবনে ঘটছে নানা বিপত্তি, জেরবার মায়ানগরী। সইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনার রেশ এখনও টাটকা। এর মধ্যেই জানা গিয়েছে, ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর।

সূত্রের খবর, অর্জুন ও ভূমি মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাঁদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। তখনই ভেঙে পড়ে ছাদের চাঙড়। অর্জুন ছাড়াও এ ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজ়িজ়।

অশোকের কথার পুনরাবৃত্তি আর এক প্রত্যক্ষদর্শীর কথাতেও। গানটির নৃত্য পরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা মনিটর করছিলাম। হঠাৎ ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্যক্রমে, পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরোটা আমাদের উপর পড়লে আঘাত গুরুতর হত।” ঘটনাটি ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিএমসিকে চিঠি লিখে জানিয়েছেন অশোক।


এই বিভাগের আরো খবর