শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

‘ককটেল টু’সহ ওটিটিতে আরও যা দেখবেন

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সাপ্তাহিক কর্মব্যস্ততা শেষে ছুটির দিনের অলস সময়কে জমজমাট করতে বিনোদনপ্রেমীদের প্রথম পছন্দ এখন ওটিটি প্ল্যাটফর্ম। দর্শকমহলকে রোমাঞ্চ, টানটান অ্যাকশন, থ্রিলার ও হাসির জোয়ারে ভাসাতে চলতি সপ্তাহে ওটিটির পর্দায় হাজির হচ্ছে একগুচ্ছ নতুন সিনেমা, রাজনৈতিক ড্রামা ও রিয়্যালিটি শো। একনজরে দেখে নেওয়া যাক এই ছুটির দিনে আপনার পছন্দের ওটিটি তালিকায় কী কী অপেক্ষা করছে।

২০১২ সালের সাড়া জাগানো ‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল হিসেবে এসেছে ছবিটি। তবে আগের গল্পের সঙ্গে এবার সরাসরি কোনো সংযোগ নেই, বরং একদম নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে আধুনিক সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে এতে। তারকাখচিত এই সিনেমায় মূল তিন চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

মাই বেস্ট ফ্রেন্ড, হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি (নেটফ্লিক্স)

My Best Friend, His Girlfriend and Me - streaming

আখরি সওয়াল (লায়ন্সগেট প্লে)

রাজনৈতিক প্রোপাগান্ডা ও আদর্শিক লড়াই নিয়ে তৈরি হাই-ভোল্টেজ ড্রামা ‘আখরি সওয়াল’। একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তার গবেষণা সহযোগীর মধ্যে চলা আদর্শগত দ্বন্দ্ব কীভাবে লাইভ টেলিভিশন টকশোতে মোড় নেয় এবং পেছনের অজানা সত্য প্রকাশ্যে নিয়ে আসে তা স্থান পেয়েছে সিনেমার মূল গল্পে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তীকে।

দক্ষিণ আফ্রিকার এই নতুন ক্রাইম-থ্রিলার সিরিজটি থ্রিলারপ্রেমীদের নজর কাড়বে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা নিজের ভাইকে হঠাৎ একটি ভয়ংকর জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে আবিষ্কার করে এমবালি নামের এক তরুণী। ভাইকে অপরাধজগৎ থেকে ফেরাতে এবং বেঁচে থাকার লড়াইয়ে নামাতে জীবনের ঝুঁকি নিয়ে এক বিপজ্জনক মিশনে নেমে পড়ে সে।

কদমবরি (অ্যামাজন প্রাইম ভিডিও)

রহস্য ও ভৌতিক আবহের গল্প নিয়ে এসেছে ‘কদমবরি’। প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলের মাঝে বন্দি প্রেতাত্মাকে কেন্দ্র করে এগোয় সিনেমার মূল ঘটনা। অসাবধানতাবশত দুই চোরের হাত ধরে আত্মাটি মুক্ত হওয়ার পর প্রাসাদজুড়ে শুরু হয় অনাকাঙ্ক্ষিত বিভীষিকা। প্রাসাদের শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের অদ্ভুত আচরণ ও মানসিকভাবে ভেঙে পড়ার পর গল্প পৌঁছায় চরম এক থ্রিলারে।


এই বিভাগের আরো খবর